গুগল সেবা নিয়েই নতুন ফোন আনছে হুয়াওয়ে!

৬ মে, ২০২০ ১৪:০০  
গুগল এর প্লে স্টোর নিয়েই নতুন আঙ্গিকে ফোন উৎপাদন শুরু করেছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধে নতুন ফোনে এই সেবাটি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় বিকল্প পথে হাটছে তারা। নতুন নকশা ও আঙ্গিকে পি৩০ উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। হুয়াওয়ে সেন্ট্রালের জার্মান পোর্টালের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, আগামী ১৫ মে থেকে ৩০ জুনের মধ্যে বাজারে আসবে নতুন হুয়াওয়ে পি৩০। এই ফোনে সবকিছু আগের মতই থাকবে শুধু নকশায় যোগ হবে নতুনত্ব। বাজার বিশ্লেষকেদের মতে, গুগল পরিষেবার কমতির ফলে বাজারে ভালমতো জায়গা করতে পারেনি হুয়াওয়ের নতুন ফোনগুলো। তাই কৌশলে নতুন ফোন এনে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে এই পদক্ষেপ নিয়েছে হুয়াওয়ে। প্রসঙ্গত, ২০১৯ সালে ও এই হুয়াওয়ে পি৩০ 'রি-রিলিজ' করা হয়।